সাম্প্রতিক কবিতাসমূহ

সুভাষ দাস

সুভাষ দাস
--------রিপন চন্দ্র বর্মন ।

কি উপমায় করব শুরু
পাচ্ছি না তো ভেবে
ঈশ্বর কি আমায় আরও
মসীর শক্তি দিবে ।

লেখার মত তাহার গুণ
শক্তি হাতে কম
লেখতে লেখতে খাতা ফুরাবে
শেষ হবে যে দম ।

এমন একটি মানুষ তিনি
অশেষ তাহার গুণ
সুবুদ্ধি আর জ্ঞানের শরে
পূর্ণ তাহার তুন ।

সুভাষ দাস নামটি তার
জ্ঞানের সুভাষ ছাড়ে
কুলশতা আর হিংসা যত
তার কাছে না ভীরে ।

অন্য কিছু ভাবনা নাই
থাকেন মোদের নিয়ে
চিন্তা করে মোদের কথা
আজও করেন নি বিয়ে ।

বড় ভাইয়ের স্নেহ পাই
শাসন ও পাই খুব
শিহরিত মনটা মোর
দেখে নিস্পাপ রূপ ।

শিক্ষাদানকে ব্রত ভেবে
বিলান মোদের কাছে
সচেষ্ট তিনি ঐ দিকে
ব্যাবসা না হয় পাছে ।

সুমিষ্ট তার কথা শুনলে
প্রাণ জুড়িয়ে যায়
সুভাষ স্যার উঠাবেন কি মোরে
উদারতার নায় ।

ফেসবুকেতেও সুভাষ স্যারের
মুখর পদচারণ
অহিংসা আর সৌম্য বুদ্ধি
বক্ষে করেন ধারণ ।

এত এত ছাত্র পড়ান
ক্লান্তির ছাপ নাই মুখে
বিরক্তি আমি দেখিনি কভূ
থাকেন সদা সুখে ।

সবার সাথেই অন্তরঙ্গ
শত্রু তাহার নাই
গুণের কথা প্রশংসা যত
সবার কাছেই পাই ।

পাঠশালা নামের বাগানেতে
জ্ঞনের ফুল যে ফুটে
অবিদ্যার কালো ছায়া
তার পরশেই টুটে ।

পুনশ্চ : স্যার' কোন ভূল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন