মূক তুমি
-রিপন চন্দ্র বর্মন
যদি মনে করো জয়ী হয়েছো তুমি
তাহলে বলতেই হয়,
তুমি খুব বোকা।
অগণিত বার, ভাঙা গড়ার খেলায়
মত্ত আমি-
আর তুমি? হা হা!!
নিতান্ত্বই খোকা।
এই স্রোতস্বিনীতে সাতার কেটেছো
মুক্তাও মনে হয় পেয়েছো কিছু
পেয়েওছিলে মন,
আদিম বন্য খেলায়, মত্ত হয়ে
অন্ধ তুমি
হারিয়েছো। হায়!
আখাংখিত ধন।
আমি জানি নিজেকে গড়তে,
ভাঙা গড়ার খেলায়,
ঝরের পরে সূর্যদয় হয়ে
রাঙিয়ে দিতে কায়া।
অন্ধ নেশায়, চোখে পরে আছো ঠুলি
মূক তুমি। হাসি পাচ্ছে
হারালে কি যে মায়া।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন