সাম্প্রতিক কবিতাসমূহ

সুভাষ দাস

সুভাষ দাস (ছনেট)
- রিপন চন্দ্র বর্মন

প্রণামিয়ে তব নাম স্মরি নিত্য দিন
নিত্য ভাবি এই কথা (অন্তরে যতনে)
কি দিয়া শোধিব হায় মোর এই ঋন ।
জন্ম নিলা ধরায় যিনি, পৈশুন ঘাতনে-
তাকে কি মানাবে যে পার্থিব কোন ধনে?
আমি তো অধম এক; ধন পূন্য হীন ।
গীর্দেবী সকল কলা দিয়েছেন মনে
তব মাঝে স্নেহ মায়া হয়েছে বিলিন ।

পূজিব মনে সদা, অন্তিম এই আশ
নিব আমি পদদুলি মস্তকের 'পরে ।
বীণাপানী বর পুষ্ট আপনার করে
রয়েছে জাদু এক অবিদ্যা করে নাশ ।
সুভাষ দাস নামটি হবে জগতে খ্যাত
মোর কাছে প্রভু তিনি দেবতার মত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন