একটি শান্ত ও ভদ্র ছেলের আত্মকথা
------ রিপন চন্দ্র বর্মন
বন্ধু তোরা দিস আমায়
যতই কঠোর গালি
বলিস যতই বেঙ্গ করে
প্রেম বাগানের মালি।
যতই তোরা আমার উপর
রাঙাস কালো চোখ
কিংবা আমায় দেখলেই তোরা
খারাপ করিস মুখ।
ভুল বুঝে আমায় তোরা
নাইবা দিস কল
ভাবিস যতই আমি একটা
মিথ্যাবাদী ছল।
রাগ করে আমার উপর
নাইবা বললি কথা
অকারনে মনে আমার
যতই দিস ব্যথা।
আমায় রেখে তোরা মিলে
করিস যতই মজা
দেখিয়ে দেখিয়ে আমার সামনে
খাস মিঠাই গজা।
এসব তোদের ভুল ভাবনা
পায়ে পায়ে দে পিশে
কুড়ে কুড়ে খাচ্ছে তোদের
সন্দেহেরই বিষে।
আমার মতো শান্ত ছেলে
পাবি না তো খুঁজে
তোদের কত জ্বালা সই
নিরবে মুখ বুঝে।
আমি হলাম বিনয়ের প্রতিক
জেনে নে তোরা
তোরাই আমার বন্ধু থাকবি
হইও যদি বুড়া।
গুনি লোকের কদর দিতে
ক'জন তোরা পারিস
আমার মতো ভদ্র ছেলেকে
সন্দেহের বিষে মারিস।
সন্দেহ সব ভুলে আয়
চলি আগের মত
ছুড়ে ফেলে দে না সব
সংকীর্ণতা আছে যত।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন