সাম্প্রতিক কবিতাসমূহ

ব্যানার

ব্যানার
---রিপন চন্দ্র বর্মন

ব্যানারে আজ ছেঁয়ে গেলো
সোনার বাংলাদেশ
হেতায় দেখি হোতায় দেখি
ফাঁকা নাই তার লেশ।

গাছের ডালে মাথার উপর
পাকা দেয়ালের কোনে
সামনে পিছে ব্যানারের হাট
শেষ হবে না গুনে।

ভাস্কর্য যত ফেলল গিলে
রঙ বেরঙের ব্যানার
ব্যানার লাগাতে খরচ যত
দিবে নেতা ডোনার।

পাতি নেতা, হাতি নেতা
নেতা কত শত
ছালাম জানায়, দোয়া চায়
কোয়ালিফিকেশন যত।

মূল জিনিষ কে যায় না দেখা
শুধু নেতার ছবি,
ঠিক দুপুরে ব্যানারের তলায়
চাপা পরে রবি।

কোচিং কলেজ ব্যানার লাগাতে
নেইতো এখন পিছে
আমি কেন এসব দেখে
ভাবছি মিছে মিছে?

নরসিংদী আমার ছেয়ে ফেলল
ব্যানার নামের ত্রাশ,
নিয়ন্ত্রনে না এলে পরে
সবই করবে গ্রাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন