সাম্প্রতিক কবিতাসমূহ

ঈদ

ঈদ
-রিপন চন্দ্র বর্মন

ঈদের দিনে সুখটি বিলাও
গরীব দুখীর মাঝে
শপথ করো জ্বালবে আলো
মহৎ কিছু কাজে।

একটু হাসি দাও এগিয়ে
ছিন্নমুলের মুখে
একটু না হয় ব্যাথা নিলে
না পাওয়াদের দুখে।

ত্যাগ তুমি করোই যদি
হিংসাটাকে আগে
ঈদের মহিমায় হৃদয়ে যেন
সমতা ভাব জাগে।

মনে রেখো একার তরে
হয় না কভূ সুখ
পরোপকারে নির্ভয়ে আজ
দূর কর সব দুখ।

হাতে হাতে ধরে আজ
ভেদাভেদ যাও ভুলে
সবাইকে আজ ভাইটি বলে
নাওনা বুকে তুলে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন