লোকমান
--রিপন চন্দ্র বর্মন
.
লোকমান মানে,
অন্যায়ের কাছে না করা মাথা নত,
লোকমান মানে,
সামনে চলা, আসুক বাধা শত।
লোকমান মানে,
সারা জাহান, আমার মায়ের ঘর
লোকমান মানে,
সন্ত্রাসির কাছে ভয়ংকর এক ঝড়
.
লোকমান মানে,
জীয়ে থাকা সত্য-শান্তি-সুন্দর
লোকমান মানে,
শিক্ষায় ধুয়া, কালো মনের অন্দর।
লোকমান মানে,
শক্তি একটি, অশিক্ষা পায় ভয়
লোকমান মানে,
সবার মন ভালোবাসায় করা জয়।
.
লোকমান মানে,
গরীব-ধনী সবাই সমান মানুস,
লোকমান মানে,
উড়াই চলো নতুন দিনের ফানুষ।
লোকমান মানে,
শিখিয়ে দেওয়া জ্ঞেনের কিছু কথা
লোকমান মানে,
একের কস্টে সবাই পাই যে ব্যাথা।
.
লোকমান মানে,
স্বপ্ন পূরণ, নতুন দিনের আশা
লোকমান মানে,
সবাই আপন, নিস্বার্থ ভালোবাসা।
লোকমান মানে,
আমার ঘরে, হয়যে সবার ঠাই
লোকমান মানে,
সাম্য বাদি হিংসা--বিদ্বেষ নাই।
.
লোকমান মানে,
ভালোবাসা, আপন আমার সবে
লোকমান মানে,
শিখায় আমায় সত্য কথা কবে।
লোকমান মানে,
শত্রু-মিত্র নাই যে ভেদাভেদ,
লোকমান মানে,
ঝুড়ে ফেলা মনের যত খেদ।
.
লোকমান মানে,
রাজপথের অকুতোভয় এক বীর,
লোকমান মানে,
দুখীর ব্যাথায় মনটা যে অধীর।
লোকমান মানে,
সামনে চলার অফুরন্ত এক শক্তি
লোকমান মানে,
ছিনিয়ে--আনা নতুন দিনের মুক্তি।
.
.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন