একটি প্রেমিকার জন্য
-রিপন চন্দ্র বর্মন,
,
একটি প্রেমিকার জন্য----
কতো কাল হা হয়ে বসে থেকেছি
নতুন টি-শার্ট গায়ে।
কতো নতুন স্টাইলের চামরার জুতা
পরেছি দুই পায়ে।
পরিপাটি থেকেছি সারাটিক্ষন
চুলে করিছি স্টাইল,
বুক পকেটে কবিতা রেখে
হেটেছি কতো মাইল।
কতো ঘুরেছি সেলুনে সেলুনে
করেছি চুলে টেরি
সুযোগের অপেক্ষায় থেকেছি সদা
হয়নি কখনো দেরী।
,
একটি প্রেমিকার জন্য-------
ফেছবুক তন্য তন্য করে
রিকুয়েস্ট পাঠায়েছি কতো,
রাত জেঁগে ঘুম চোখে
টেক্সট করেছি শত।
উত্তর না পেয়ে নিরাশ হইনি
একটুও কমে নি আশা
প্রেমিকা আমি পাবো নিশ্চিত
পাবোই ভালোবাসা।
কতো মেয়ে ব্লক মেরেছে
অনেকেই দিয়েছে গালি
এমনি করেই চিরকাল কি
থাকবো আমি খালি।
,
একটি প্রেমিকার জন্য----
কতো অপরিচিতার সাথে
বলছি যে কথা,
কতো রঙ নাম্বারে ডায়াল করে
পেয়েছি শুধুই ব্যথা।
অনেককেই অফার করেছি
মেয়ে বন্ধু ছিলো যত,
কেউ-ই নাকি খালি নেই
সবাই প্রেমে রতো।
বুজছি না আমার কবে হবে
কবে পাবো প্রেমিকা
শেষ হবে জীবন থেকে
অন্ধ মরিচিকা।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন