সাম্প্রতিক কবিতাসমূহ

ছিন্ন করে মায়ার বাধন যে দিন তুমি ছুটবে

ছিন্ন করে মায়ার বাধন যে দিন তুমি ছুটবে
-রিপন চন্দ্র বর্মন

ছিন্ন করে মায়ার বাধন যে দিন তুমি ছুটবে
(মনে রেখ)
সে দিন মোর দেহখানি ধুলার 'পরে লুটবে।
হিসাব নিকাশ ছিলো যত সকলই যে টুটবে।
.
হয়ে যাব সেদিন আমি দূর আকাশের তারা
সবাই থাকবে পাশে তব শুধু আমি ছাড়া,
কষ্ট তুমি পাবে না কো, খারাপ আমার দ্বারা।
.
রয়ে যাবে মনটা আমার তুমার আশেপাশে
এত দিনের মায়ার বাধন কেমনে বল নাশে,
মনে করবে আমায় তুমি রইলাম যে আশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন