সাম্প্রতিক কবিতাসমূহ

জড়িয়ে ধরতে হবে না

জড়িয়ে ধরতে হবে না
-রিপন চন্দ্র বর্মন

জড়িয়ে ধরতে হবে না
চেয়েছিলাম, উচ্চস্বরে
ভালোবাসি কথাটি বলবে
চোখে চোখটি রেখে
হারিয়ে যাবে আমার মাঝে।

তোমার ওষ্ঠের নরম ছোঁয়া
চাইনা আমার, চাই
একটু খানি শাষন,আর
যন্ত্রনা ভুলিয়ে দেয়া
কিছু কথা।

হাতে হাত রেখে হাটো
এটাও কাম্য  আমার
যাহা কাম্য, তা হলো
পাশে থেকো আজীবন
জীবন সঙ্গী হয়ে, নয়তো
ছায়া সঙ্গী হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন