পথের আড়াল
-রিপন চন্দ্র বর্মন
বিধাতার নির্মম বিধানে
মোদের ভাগ্য লিখা
এত পথ পাড়ি দিয়েও তাই
পাইনা পথের দেখা।
পথ মোদের হারিয়ে গেছে
অতল আধার তলে
মিলন নামের সুখ পাখিটি তাই
ভাসিয়ে দিলাম জলে।
ভালোবেসে যাব শুধুই, থেকে,
শতেক যোজন দূরে
মনটা রবে তব পাশেই
হাওয়ায় যাবে উড়ে।
এই পৃথিবীর মিলন খাতায়
নাইবা উঠলো নাম
পরকালে মোদের জন্য
তৈরি দিব্য ধাম।
যতেক দূরেই থাকি মোরা
দুই দেহে এক প্রাণ
সুখি যদি নাও থাকি
করবো সুখের ভান।
মনের পটে আকা ছবি
জিবন্ত করবো প্রেমে
স্মৃতি যত অটল সবই
বাধা হৃদয় ফ্রেমে।
শুন্য পথে হাটি দুজন
চলার নেই শেষ
ভাগ্য মোদের নিয়েছি মেনে
নেই যে কোন দ্বেষ।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন