সাম্প্রতিক কবিতাসমূহ

দুই নয়নের আলো

দুই নয়নের আলো
- রিপন চন্দ্র বর্মন

এক সময় তুমি ছিলে
দুই নয়নের আলো
এখন তাই চশমা ছাড়া
দেখতে পারিনা ভালো ।

তোমার চোখে চোখ রেখে
কাটিয়ে দিতাম রাত
আমায় ছেড়ে ধরলে তুমি
অন্য ছেলের হাত ।

তোমার ভাইটা বলল একদিন
মেরে আমায় ল্যাং
ঘুরি যদি তোমার সাথে
ভাংবে আমার ঠ্যাং ।

ফোন করলে তোমার ফোনে
ওয়েটিং শুধু পাই
তোমার কাছে আমার এখন
একটু ও মূল্য নাই ।

তোমার পানে চাহিয়া আমি
আজও করি নি বিয়ে
আমার সামনে ঘুর তুমি
অন্য ছেলে নিয়ে ।

ব্যথাতুরা এই হতভাগারে বাসে
নাই কেহ ভালো
তুমি তো ছিলে আমার
দুই নয়নের আলো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন