আয়ত্ত্বে নেই
- রিপন চন্দ্র বর্মন
তুমি না বললে ও আমি জানি,
প্রতিনিয়ত পুড়ে অঙ্গার হচ্ছো তুমি,
আশার দুলনা থেকে ছিটকে
যখন মাটিতে স্থান নেয় প্রত্যাশা
তখন মনের যে কি বেদন
তা ও আমি জানি।
কি অসহ্য পীড়া সহ্য করে ফুটাও হাসি
তা আমার অগোচর নয়,
আমি বোধ হীন হলেও তুমি তো নও?
তবুও চাও তুমি তাই,
যা আমার আয়ত্ত্বে নেই।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন