সাম্প্রতিক কবিতাসমূহ

মেঘকাব্য

মেঘ কাব্য

-রিপন চন্দ্র বর্মন

খুব ইচ্ছে করছে, তোমায় নিয়ে কাব্য লিখি
তুমায় শব্দে শব্দে সাজিয়ে তুলি খাতায়;
আমার মনের খাতায়।

প্রতি পাতা পূর্ণ করি তোমাকে নিয়ে
স্বপ্নের বাসর সাজাই,
আমার কবিতার ঘরে।

খুব ইচ্ছে করছে, তুমায় সাজিয়ে তুলি স্নেহে
দেহের প্রতি পরতে রাঙিয়ে দেই সুখ।

ঐ মেঘ থেকে অঞ্জন এনে আখি পল্লব সাজাই
পড়িয়ে দেই আমার আদর-
তোমার দেহের স্বর্গস্থানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন