ভাবনা মনে সাজাবো তোমায় সপ্ত মনিহারে
ভাবনা মনে ঘুরবো সুখে সুখ সমুদ্রের পাড়ে।
তোমার তরে রাখবো সাজিয়ে নিঃস্ব ধবল চাঁদ
সুখ লুটাতে তোমার পায়ে পাতবো প্রেমের ফাদ।
তারার আলোয় রাঙিয়ে দিবো অথৈকালো নিশী
গঞ্জনা সব মধুর হবে, গলায় গলায় হাসাহাসি।
বনের ঘুঘুরা শুনাবে গান আনন্দের পূর্ণাবেশ
ঝিঝির আলোয় আলোকিত মন প্রেমের ভাবাবেশ।
তটিনীর সুর পঞ্চমী তান সুখ জাগাবে কর্ণে
চতুর্পাশ তোমার ভরা থাকবে চিরসবুজের বর্ণে।
শেষ রাতের ঐ লোহিত চাঁদ পড়াবো তোমার ভালে
দিকে দিকে সুখ বারতা তোমার প্রেমের জালে।
অরুন আলোর রঙিন কিছু মাখবো তোমার গায়
কদলি পাতার শিশিরের নূপুর পড়াবো রাঙা পায়
ভাবনা মনে তোমায় নিয়ে উড়ি মেঘের ভাজে
ভাবনা মনে কবিতায় তোমায় আঁকি ইষৎ লাজে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন