.পহেলা বৈশাখ
- রিপন চন্দ্র বর্মন
,
বছর ঘুরে এলো ফিরে
বাংলা মায়ের প্রাণ
বৈশাখেতে সবার মুখে
নব উল্লাসের গান ।
,
নতুন সাজে সাজবে ধরা
পড়বে নতুন বেশ
গাজরা ফুলের রং বাহারে
সাজিয়ে তুলবে কেশ ।
,
পাড়ায় পাড়ায় বসবে কত
গ্রাম্য মেলার হাট
লোকে লোকে লোকারণ্য
সাহেব বাড়ির ঘাট ।
,
লাল চুড়ি আর রঙিন ফিতায়
রাঙিয়ে দিবে মন
বৈশাখেতেই দূর হবে যে
জীর্ণতার ঐ রণ ।
,
মাটির পাত্রে পান্তা ইলিশ
সাথে মরিচ ডাসা
মেলায় মেলায় ঘুরে ঘুরে
মজা হবে খাসা ।
,
হাওয়াই মিঠাই মুখে পুরে
বলবে ও ভাই এসো
নববর্ষের নতুন দিনে
প্রাণটি খুলে হেসো ।
,
বৈশাখের ই আগমনে
শুচী হবে ধরা
দূর হবে এই সমাজ থেকে
হিংসা গ্লানী জড়া ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন