আমাদের পরিচয়টা আরও লক্ষ বছর পূর্বেই হওয়া উচিত ছিলো।
আমাদের পরিচয়টা আরও লক্ষ বছর পূর্বেই হওয়া উচিত ছিলো।
তাহলে লক্ষ বছর পূর্বেই পেতাম
সমুদ্র মন্থনের সেই অমৃত স্বাদ।
জয় করে ফেলতাম স্বর্গালয়,
ইন্দ্রের সিংহাসনে বসে
তাহলে লক্ষ বছর পূর্বেই পেতাম
সমুদ্র মন্থনের সেই অমৃত স্বাদ।
জয় করে ফেলতাম স্বর্গালয়,
ইন্দ্রের সিংহাসনে বসে
ভালোবাসার রাজত্ব করতাম অনন্তকাল।
লক্ষ বছর পূর্বেই যদি পরিচয় হতো
তাহলে পেতাম---
জলে ভেজা কলমির গন্ধ।
অসীম শূণ্যের নীল রং দূর করে
সেখানে রাঙিয়ে দিতাম
প্রেমের কোন রঙে।
সেই রঙিন অম্বরে বাহারী রঙের
শতশত খেচর তাদের পাখশাটে
মাতিয়ে রাখতো মনের আঙিনা।
যদি লক্ষ বছর পূর্বেই পরিচয় হতো
তোমার আমার---
তাহলে পৃথিবীর নদী সমূহ এতো উত্তাল হতো না।
প্রশান্ত মহাসগর তার প্রমত্ত ঢেউ ভুলে গিয়ে
শুনাতো প্রেমের কল্লোল।
ঝর্ণাগুলো সাজাতাম মনের মতো,
তুমি সেখানে অবগাহনে তৃপ্ত করতে
পৃথিবীর সকল আগ্নেয়গিরি।
এক পৃথিবী আফসোস---
তোমার সাথে কাটানো মুহূত খুব দ্রুত আলোর গতিতে চলে যাচ্ছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন