একুশ যদি
-রিপন চন্দ্র বর্মন
একুশ যদি মরুর বুকে
এক ফুটা জল হয়
জীবন দিয়ে রুখবো সে জল
দিব না হতে ক্ষয়।
একুশ যদি মায়ের মুখের
হয় এক চিলতে হাসি
সেই হাসিটা অটুট রাখবো
শত্রু সকল নাশি।
একুশ যদি আধার মাঝে
হয় একটু আলো
ঘুচিয়ে দিব জীবন মনের
হিংসা বিদ্ধেশ কালো।
একুশ আমার গভীর মায়া
লাল রক্তে কেনা
জীবন দিয়ে ভাষা পেয়েছি
হইনি তো দেনা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন