তুমি চাইলেই
-রিপন চন্দ্র বর্মন
তুমি চাইলেই ভুলে যাবো আমি
সকল দুঃখ ব্যাথা,
তুমি চাইলেই বলে দিবো আমি
না-বলা সব কথা।।
.
তুমি চাইলেই বিষন্ন বিকেল
ভালো লাগতে বাধ্য,
তুমি চাইলেই, রাখবে দূরে
আছে কার বলো সাধ্য?
.
তুমি চাইলেই নির্বাক আমি,
তুমি চাইলেই হাসি,
তুমি চাইলেই বলে দিবো আ্জ,
তোমাকেই ভালোবাসি।।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন