সাম্প্রতিক কবিতাসমূহ

রাজনীতি রীতিনীতি

রাজনীতি রীতিনীতি

রাজনীতিতে নাম লিখায়ে
সাজো বড় ভাই
চাপা মেরে কাহিল হও
কাজের বেলা নাই।

সমাজ সেবার নাম ভাঙিয়ে
লুট পরের টাকা
গরীব চুষে পেট ফুলাওহ
রাস্তা কর ফাকা।

পরীক্ষাতে নকলের আশায়
ঘুর নেতার পিছে
বুজবে একদিন সময় এলে
এ সবই যে মিছে।

বোমা ফাটাও, গাড়ি ভাঙ্গ
পথে আগুন জ্বালাও
সুবিদা বুঝে ঝড়ের বেগে
পিছন দিকে পালাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন