ইচ্ছে করে বানাই তোকে, মনের ঘরের রানী
ইচ্ছে করে জ্যোছনায় হাটি, ধরে কোমল পাণি।
ইচ্ছে করে সারাটি দিন মাথা রাখি তোর কোলে
ইচ্ছে ভিষণ রাখি তোকে বুকের ভিতর তুলে।
ইচ্ছে করে রাত্রিভর চোখ রাখি তোর চোখে
ইচ্ছে করে ভীন দেশেতে সংসার করি সুখে
ইচ্ছে মনে দীঘির জলে আঁকবো তোর ছায়া
ইচ্ছে করে ভালোবাসায় জুড়িয়ে দেই কায়া।
ইচ্ছে করে মাতাল মনে করি ভালোবাসা
জানি আমি তোর জন্যই ধরার বুকে আসা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন