আচল তলে যতই লুকাস
পাবি না তো পার,
পূর্বের মত নুডলস খাওয়া
এবার হবে না আর।
পারবে না তুকে বাঁচাতে কেউ
আসুক যতই নারী,
তৈরি থাক সদলবলে
আসছি তোদের বাড়ি।
আমাদের হক কেনো করবি ব্যায়
অন্য কারো পিছে?
এত দিনের বন্ধুত্ব কি সব
মেয়ের জন্য মিছে?
আগের বার তো এমনি করেই
করে দিসলাম মাফ
এবার তাহা হবে না বাপু
বলে দিলাম সাফ।
গ্রিল খাওয়াবি, পানি খাওয়াবি
সাথে নান রুটি
কি ভাবছিস,
নুডুলস খেয়ে এবারো তুকে
দিয়ে দিব ছুটি?
সেই আশায় গুড়ে বালি
জোগার কর টাকা
অজুহাত কোন শুনবো না মোরা
বলিস যতই ফাকা।
ডার্লিং নিয়া ঠিকই তো
রোজ করস মজা
বন্ধুদের জন্য একদিন না হয়
পেলি একটু সাজা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন